তথ্যমন্ত্রীর প্রশ্ন, খালেদা জিয়াকে মাইনাস করার দুরভিসন্ধি বিএনপি নেতাদের?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৮:১৮আপডেট : ১০ মে ২০২১, ১৯:২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন আসলে তাকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার জন্য বিএনপি নেতাদের দুরভিসন্ধি কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৯ মে) ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত তুলে ধরেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মধ্যে তো নানা ধরনের অন্তঃকোন্দল আছে। আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখি—তাদের চেয়ারম্যানের লোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক; আবার এর মধ্যেও নানা ধারা-উপধারা আছে এবং এগুলোর বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেছি।’

মন্ত্রী বলেন, ‘অন্তঃকলহে নিজেদের মারামারিতেই বিএনপির বিভিন্ন সভা-সমিতি পণ্ড হয়ে যায়। পত্রপত্রিকায় দেখতে পাই, তাদের একেক নেতা একেক ধরনের কথা বলেন। সুতরাং দেশে চিকিৎসা নিয়ে বেগম জিয়া যখন সুস্থ হয়ে উঠছেন, তখন বিএনপির কিছু নেতা তাকে বিদেশ পাঠাতে বলছে, এটির মধ্যে কোনও দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাসার বিষয়।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে অনলাইনে যুক্ত হয়ে সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী। স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন টয়েলের তত্ত্বাবধানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল গণিসহ অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রায় পাঁচশ’ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

 

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম