২ মাস পর শনাক্ত হাজারের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৪ মে ২০২১, ১৬:৩৫ আপডেট : ১৪ মে ২০২১, ১৭:০৩

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন, আর শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৮ মার্চ শনাক্ত ছিল ৮৪৫ জন। এরপর আর শনাক্ত হাজারের নিচে নামেনি। গত ২৪ মার্চ মারা যান ২৫ জন। এরপর আর মৃত্যুও এত কমেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ১২ হাজার ১০২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৫৬৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। এখন পর্যন্ত ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী ৭ জন। এ পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭৬২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪০ জন।

শুক্রবার মারা যাওয়া ২৬ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৯ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৩ জন, সিলেটে ২ জন এবং রংপুরে ৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন। 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি
এইডসের ‘রেডজোন’ সিরাজগঞ্জ, আক্রান্ত ২৫৫ জন, আছে শিক্ষার্থীও
উত্তরায় বিমান বিধ্বস্ত ডিএনএ টেস্টে ৫ শিশুর পরিচয় শনাক্ত: সিআইডি
সর্বশেষ খবর
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ