ঈদের পর ব্যাংক খুললেও লেনদেন কম, কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১১:৫৮আপডেট : ১৬ মে ২০২১, ১১:৫৮

পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটির পর আজ রবিবার (১৬ মে) খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। তবে ব্যাংকগুলোতে গ্রাহক নেই বললেই চলে। কর্মকর্তাদের উপস্থিতিও অনেক কম। লেনদেনও হচ্ছে খুবই কম। লেনদেন না থাকায় ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

অবশ্য এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দিলেও বিগত বছরের মতো ঈদের ছুটি শেষ প্রথম কর্মদিবসে উপস্থিতি একেবারেই কম।

সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার (১২ মে, ২৯ রমজান) শেষ কর্মদিবসেও অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যাংক। আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর দেশের শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম