মার্কেট-শপিং মল খোলা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৫:০০আপডেট : ১৭ মে ২০২১, ১৫:৪৬

ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল খোলা রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি তৌফিক এহেসান বলেন, ‘সরকারের সব নির্দেশনা মেনে ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দফতরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলি পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাস্ক “নাই সেবা নাই”-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা থাকবে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সারা দেশের দোকানপাট ও শপিং মল খোলা থাকবে।’

/জিএম/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম