সমুদ্র বিষয়ক সংস্থা আইওসি সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেনের আঞ্চলিক কমিটির প্রধান হিসাবে নির্বাচিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খোরশেদ আলম। বুধবার (১৯ মে) সংস্থাটির ভার্চুয়াল বৈঠকে তিনি নির্বাচিত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন অ্যাডমিরাল আলম। তার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও নির্ভরতা আছে বলেই এটি সম্ভব হয়েছে।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার মোট সদস্য ১৯টি। সদস্য দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।









