মাদ্রাসার ২ হাজার শিক্ষক পাবেন ৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১৩:৩৪আপডেট : ২০ মে ২০২১, ১৩:৪৮

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদান পাবেন তারা। বৃহস্পতিবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতিটি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।

/সিএ/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম