করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২০ মে ২০২১, ১৬:০৬আপডেট : ২০ মে ২০২১, ১৭:০৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫৭ জন। বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১২ হাজার ২৮৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। এ পর্যন্ত মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৮৮৪ জন এবং নারী ৩ হাজার ৪০০ জন।

বয়স বিশ্লেষণে দেখা  যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের  ১২ জন, চট্টগ্রামের ১৪ জন, খুলনার ২ জন, বরিশালের ১ জন, সিলেটের ৩ জন এবং ময়মনসিংহের ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় ১ জন। 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম