বাংলাদেশে টিকার যৌথ উৎপাদন চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করবে: বেইজিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ২২:০৫আপডেট : ২১ মে ২০২১, ২২:৫৪

বাংলাদেশের করোনা টিকার যৌথ উৎপাদন চীনের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে ১২ মে চীন বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের সঙ্গে চীনের করোনা টিকার যৌথ উৎপাদনের অনুরোধ করেন।

এ সময় বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, তুরস্ক, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে সহযোগিতা অব্যাহত রেখেছে।

এ সময় বাংলাদেশে চীনের করোনাভাইরাসের টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক চালুর উদ্যোগ নেওয়ার কথাও বলেন ওয়াং ই।

 

/এসএসজেড/টিটি/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিচ্ছে চীনের সিনোভ্যক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম