‘ইয়াস’ মোকাবিলায় ৮ নির্দেশনা, কন্ট্রোল রুম চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৭:৩১আপডেট : ২৪ মে ২০২১, ১৭:৩১

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালুসহ ৮টি নির্দেশনা দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। রবিবার (২৩ মে) ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। সোমবার (২৪ মে) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ইয়াস’ এর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করা হয়। কন্ট্রোলরুমের ফোন নাম্বার হচ্ছে ০১৩১৮২৩৪৫৬০। সোমবার (২৪ মে) মধ্যে উপকূলাঞ্চলের বাঁধসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়।

এছাড়া প্রয়োজনীয় বালু, জিও ব্যাগ এবং জরুরি শ্রমিকের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্রবস্থাও রাখতে বলা হয়েছে। সাতক্ষীরা ও খুলনা জেলার ৮ টি পোল্ডার রক্ষণাবেক্ষণ, লোকজন সরিয়ে নিতে প্রয়োজনমতো নৌ-যানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। নির্দেশে আরও বলা হয়, মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। কোথাও ক্ষয়ক্ষতির খবর পেলে জেলা প্রশাসক ও জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটিকে অবহিত করতে হবে। মাঠ পর্যায় ও কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং মিডিয়ার সঙ্গে সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, যেকোনও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। ইতিমধ্যে বরিশাল ও খুলনা এলাকায় লক্ষাধিক জিও ব্যাগ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রকৌশলীরা আঞ্চলিক তথ্যকেন্দ্র খোলাসহ জীবন-সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম