বিএনপি রোজিনা ইস্যুতে ভর করেছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৬:১৩আপডেট : ২৫ মে ২০২১, ১৬:১৩

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সাংবাদিকদের বলেন, এ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানি বা হেফাজতিপন্থীরা যাতে কোনও সুযোগ নিতে না পারে। আর বিএনপি নামক দলটি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লুটবার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (২৫ মে) সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোজিনাকে রিমান্ডে নেওয়া উচিত নয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। অন্যদিকে আদালত যথাযথ সিদ্ধান্তই নিয়েছে, তার জামিনে সরকার পক্ষ কোনও বিরোধিতা করেনি। যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে, তারাই এখন রোজিনা ইস্যুকে কেন্দ্র করে মায়াকান্না করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার, দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকার এমন কোনও কিছু করবে না, যা সাংবাদিকদের বিরুদ্ধে যায়।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমীন, সাজ্জাদ আলম খান তপু, আবদুল মজিদ, রেজোয়ানুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমদ প্রমুখ।

এর আগে ওয়াদুল কাদের দলীয় নেতাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
সর্বশেষ খবর
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি