আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মে ২০২১, ০৪:৩৫আপডেট : ২৮ মে ২০২১, ০৪:৩৯

আজ শুক্রবার (২৮ মে) আট ঘণ্টার জন্য ইন্টারনেটের ধীরগতির মুখে পড়বেন গ্রাহকেরা। বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

এ সময় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারে।

বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেব্‌লের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেব্‌ল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেব্‌লের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেব্‌লে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক