‘বাবাই আমার প্রথম শিক্ষক’

১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় অনুষ্ঠিত বিশেষ আন্তঃসরকার সম্মেলনে ‘রিকমেন্ডেশন কনসার্নিং দ্য স্ট্যাটাস অব টিচার্স’ গ্রহণ করা হয়। দিনটিকে স্মরণ করে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কো ও এডুকেশন ইন্টারন্যাশনালের (ইআই) উদ্যোগে প্রতিবছর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়ে আসছে। ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে নিজের প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিশিষ্টজনেরা।

মো. আসাদুজ্জামান
০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫

আমার জীবনে শিক্ষক বলতে আমার বাবা। এর বাইরে যদি বলতে হয় লক্ষ্মীকান্ত স্যার, আমার কলেজের শিক্ষক। সব শিক্ষকই প্রিয়, তবে লক্ষীকান্ত স্যার তার থেকে একটু ভিন্ন ছিলেন। কারণ তিনি আমাকে হাতে ধরে মানুষ করেছেন। আমাকে শাসন, অনুশাসন, ভালোবাসা এবং সঠিক পথ নির্দেশনা যেটা দেওয়ার; তিনি দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি বেঁচে নেই, তাঁর আত্মা শান্তি পাক।
 
আমি মনে করি, দেশের শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে আসীন করা উচিত। কারণ শিক্ষকেরাই একটা জাতির মেরুদণ্ড গড়ে দেন এবং একজন শিক্ষক যদি ভালোভাবে পড়ান, তাহলে যেকেউই তার মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবেন। 

অনেক মেধাবী ছেলেমেয়েও ভালো শিক্ষকের অভাবে তার ভবিষ্যৎ দিক হারায়। সে কারণে শিক্ষকতা পেশাটাকে যদি আমরা আরও উন্নত করতে পারি, আরও মর্যাদা পূর্ণ করতে পারি, তাদের দিকে যদি নজর দিতে পারি; বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঘুরে দাঁড়াবে।

মন্তব্য: মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
সর্বশেষ খবর
রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদে ঠাঁই পেয়েছিল সিলেটি পণ্য, জানেন কি
রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদে ঠাঁই পেয়েছিল সিলেটি পণ্য, জানেন কি
কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ
কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
শিক্ষক সংকটে ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
শিক্ষক সংকটে ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার