‘অবৈধ যাতায়াতে সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৫:৪৮আপডেট : ৩০ মে ২০২১, ১৫:৪৮

সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারতে মানুষের অবৈধ  যাতায়াতই এর অন্যতম কারণ।

রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান।

সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণ কী প্রশ্নে তিনি বলেন, ‘যেসব এলাকায় পাসপোর্ট নিয়ে ভারতে যাতায়াত হচ্ছে, তাদেরকে খুব ভালোভাবে স্ক্রিনিংসহ  কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। পরবর্তীতে করোনা শনাক্ত হলে তাদের আইসোলেশনে নেওয়া হচ্ছে। কিন্তু এসব এলাকায় বৈধ ছাড়াও অবৈধভাবে অনেকে ভারতে যাতায়াত করেন।’

আমাদের চারদিকেই ভারত। তাদের সঙ্গে আমাদের যাতায়াত বা যোগাযোগ অনেকভাবেই বিদ্যমান জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় কেবলমাত্র নৌকায় করেও যাতায়াত হয়।’

অবৈধভাবে যাতায়াতের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে জানিয়ে রোবেদ আমিন বলেন, ‘ইতোমধ্যে ঈদের সময় অনেকেই গ্রামে গিয়েছেন এবং তারা আবার ঢাকামুখী হয়েছেন। তাদের মাধ্যমেও এটা ছড়িয়ে যেতে পারে। আর এসব কারণেই সংক্রমণ বেড়েছে বলে মনে করি।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। আগামী ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (৩০ মে) দুপুরে নিজ দফতরে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম