‘সীমান্ত জেলাগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৪:৩৫আপডেট : ৩১ মে ২০২১, ১৭:০২

সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সীমান্তের জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।’

সোমবার (৩১ মে) কেবিনেট মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি। প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিক্যাল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। রাশিয়ার ভ্যাক্সিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম