বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব-পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

বাংলা চ্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৪:১৮আপডেট : ০২ জুন ২০২১, ১৬:৪৯

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনি হলেন, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা গেজেট আকারে প্রকাশ করবো। গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনও মন্তব্য করতে চাই না।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ৭২তম সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করে। আওয়ামী লীগের দাবি—এই খুনের নেপথ্যে রয়েছেন জিয়াউর রহমান।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান। আর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জেনারেল আজিজের ভাই ও বঙ্গবন্ধুর খুনির সন্তানদের এনআইডি’র ঘটনায় তদন্ত: সিইসি
পিতার নাম বদলে এনআইডি-পাসপোর্টবঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিনের সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে সরকারের চিঠি
অবশেষে টরন্টোতেই ভিডিওতে ধরা পড়লো বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু