অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৪:০৪আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৭:৩৪

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারার তীব্র হতাশার পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো এমি মার্টিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, এখন তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: মেসি কি অবসরে যাচ্ছেন নাকি আরও খেলবেন?

কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিউ জার্সিতে রবিবারের ফাইনালে শেষ বাঁশি বাজার পর ভেঙে পড়েন। স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে আর্জেন্টিনার।

ফাইনালের সেই হতাশার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় অবসরের ইঙ্গিত দেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। লিখেছেন, ‘আমি আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়তে চেয়েছিলাম।’

ফাইনাল হারার বেদনা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কীভাবে এগুবো তা ঠিক করতে হবে এবং এটাই সরে দাঁড়ানোর সময় কি না, তা ভাবছি।’

দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি, ‘আমি সত্যিই দুঃখিত। আমার দেশ ও সতীর্থদের সাহায্য করতে আমি আমার সবটুকুই উজাড় করে দিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ চূড়ান্ত, মেসি কি বিদায়ী ম্যাচ খেলবেন?
সর্বশেষ খবর
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার