মার্চ-এপ্রিলে সাব-রেজিস্ট্রি অফিসগুলোয় রাজস্ব আদায় ১৩৫৪ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ২১:৩৮আপডেট : ০২ জুন ২০২১, ২১:৩৮

নিবন্ধন অধিদফতরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে ১ হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে কেবল মার্চ মাসেই রাজস্ব আদায় হয়েছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। আর এপ্রিলে আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা। বুধবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের পাঠানো এক চিঠির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিদর্শক জানিয়েছেন, মার্চ ও এপ্রিল মাসে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০টি। এর মধ্যে মার্চে ৩ লাখ ৫১ হাজার ৩১৫টি এবং এপ্রিলে ১ লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে।

মার্চ মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে যথাক্রমে- ঢাকা (২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা), চট্টগ্রাম (৬৯ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা), গাজীপুর (৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা) ও নারায়ণগঞ্জ (৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা)। আগের মাসের মতোই এপ্রিলেও ঢাকা (৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা), চট্টগ্রাম (৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা), গাজীপুর (২৭ কোটি ৯১ লাখ ২ হাজার ৭৫১ টাকা) এবং নারায়ণগঞ্জ (২৫ কোটি ১০ লাখ ৮৭৩ টাকা) সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলা হিসেবে তাদের অবস্থান ধরে রাখে।

করোনাকালেও নিবন্ধন অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসআই/ইউএস
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম