গুরুত্ব পেয়েছে যে ১০ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৬:৫৬আপডেট : ০৩ জুন ২০২১, ১৬:৫৬

সরকার আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ১ হাজার ৫১৫টি প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে এডিপির আওতায় প্রকল্পের সংখ্যা ১ হাজার ৪২৬টি। এ ছাড়াও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্পের সংখ্যা ৮৯টি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বছরের জন্য যে ১০টি মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সরকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। শীর্ষ এই ১০ মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে-

১. স্থানীয় সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা।

২ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এডিপিতে মোট বরাদ্দ ২৮ হাজার ৪২ কোটি টাকা।

৩. বিদ্যুৎ বিভাগ। মোট বরাদ্দ ২৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৩৪ কোটি টাকা।

৫. রেলপথ মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা।

৬. স্বাস্থ্য সেবা বিভাগ। বরাদ্দ পেয়েছে ১৩ হাজার কোটি টাকা।

৭. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বরাদ্দ ১১ হাজার ৯২০ কোটি টাকা।

৮. সেতু বিভাগ। বরাদ্দ ৯ হাজার ৮১৩ কোটি টাকা।

৯. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। এডিপিতে বরাদ্দ পেয়েছে ৮ হাজার ২২ কোটি টাকা।

১০. পানিসম্পদ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৮১৩ কোটি টাকা।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম