সর্বোচ্চ ভর্তুকি কৃষি খাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২০:৫৯আপডেট : ০৩ জুন ২০২১, ২০:৫৯

আসন্ন ২০২১-২২ অর্থবছরের নতুন বাজেটে এবারও সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষি খাতে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ তথ্য জানা গেছে।

বাজেটে (২০২১-২২) কৃষি খাতে সর্বোচ্চ ৯ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সরকার ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রেখেছে বিদ্যুৎ খাতকে। এ খাতে ভর্তুকিবাবদ বরাদ্দ দিচ্ছে ৯ হাজার কোটি টাকা। প্রাকৃতিক তরল গ্যাসে (এলএনজি) সরকারের ভর্তুকি ৮ হাজার ৫০০ কোটি টাকা। রফতানি খাতে আগামী বছর ভর্তুকি বাবদ সরকার বরাদ্দ দিচ্ছে ৭ হাজার ৩৫০ কোটি টাকা। এছাড়া খাদ্যে ৬ হাজার কোটি, রেমিট্যান্সে ৪ হাজার কোটি, প্রণোদনা প্যাকেজ ঋণের সুদ পরিশোধে ২ হাজার কোটি টাকা এবং সর্বনিম্ন  ৫০০ কোটি টাকা ভর্তুকি বাবদ দিচ্ছে পাট খাতকে। এর বাইরে অন্যান্য সব খাত মিলিয়ে ১ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ থাকছে ভর্তুকি ও প্রণোদনা বাবদ।

উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে ভর্তুকিতে ৩৮ হাজার ৬৪৮ কোটি এবং প্রণোদনায় ১০ হাজার ৩৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মোট আর্থিক পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা। এই ২৩ প্যাকেজের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৪৪ শতাংশ। এসব প্রণোদনা ঋণের সুদের হার ৯ শতাংশ। সুদ ৯ শতাংশের মধ্যে গ্রাহক দেয় ৪ থেকে সাড়ে ৪ শতাংশ, এবং বাকি সুদ সরকার পরিশোধ করছে। যা পুরোটাই ভর্তুকি। এর ফলে আগামী বছর সুদ পরিশোধে ভর্তুকি বাবদ সরকার বরাদ্দ রাখছে ২ হাজার কোটি টাকা।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম