সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৯:৪৮আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:৪৮

সরকারি পরিকল্পনার সফল বাস্তবায়নে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের আরো দক্ষতা ও সক্ষমতার সাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রবিবার (৬ জুন) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের গৃহীত পরিকল্পনাসমূহের সফল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম। তাই এসব পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদেরকে আরো দক্ষতা ও সক্ষমতার সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দেশ ও জনগণকে যথাযথ সেবা প্রদান করতে হলে সততার সাথে কাজ করতে হবে। জনগণ যেন সঠিক সময়ে যথাযথ সেবা পায় সেজন্য নিজেদেরকে আরো যোগ্য করে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় দেশকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

বিপিএটিসি’র রেক্টর জাফর ইকবালের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিপিএটিসি’র মেম্বার ডিরেক্টিং স্টাফ সৈয়দ মিজানুর রহমান, আবু মমতাজ সাদউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে ৩৪ তম থেকে ৩৮ তম বিসিএসের ১৬ টি ক্যাডারের ৬২৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সাভারের বিপিএটিসিসহ মোট আটটি প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ কোর্স চলবে।

 

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম