মডেল মসজিদের যত্ন নিতে মুসল্লিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৩:০২আপডেট : ১০ জুন ২০২১, ১৩:২১

মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো ব্যবহারে মুসল্লিরা যেন যত্নশীল থাকেন সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতাও বজায় রাখার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস থেকে দেশবাসী যেন মুক্তি পায় সেই দোয়া করবেন মসজিদে ঢুকে।

তিনি আরও বলেন, ইসলাম ধর্ম প্রচারে বাংলাদেশ যেন অবদান রাখতে পারে। ইসলামের মর্মবাণী যাতে মানুষ বুঝতে পারে সাংস্কৃতিক কেন্দ্র থেকে সেই উদ্যোগ নিতে হবে।

শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবচেয়ে বড় ধর্ম, ইসলাম ধর্মই মানুষকে মানুষ হিসাবে গঠন করতে শেখায়।

তিনি বলেন, ইসলাম ধর্ম পৃথিবীতে সবদিক থেকে এগিয়ে ছিল। সততায়, জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও এগিয়ে ছিল মুসলমানরা। এখন কেন পিছিয়ে থাকবে সেই প্রশ্নও তোলেন সরকার প্রধান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, মানুষ খুন, বোমা মেরে সন্ত্রাস সৃষ্টি করে ইসলাম ধর্মের ইমেজ নষ্ট করছে মুষ্টিমেয় কিছু লোক। সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এই পথ সর্বনাশা পথ, এটা মানুষকে বোঝাতে হবে।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি