এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প মূল্যায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৪:২৩আপডেট : ১৫ জুন ২০২১, ২২:৩১

সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। আর সে কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা যদি না নেওয়া যায় তাহলে বিকল্প মূল্যায়নের চিন্তা রয়েছে সরকারের। মঙ্গলবার (১৫ জুন) ঢাকার কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো করছে। অ্যাসাইনমেন্ট চূড়ান্ত করছি। এসএসসির জন্য ৬০ দিন এবং এইচএসসির জন্য ৮৪ দিনের অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করে যাবো। আরও কিছু দিন হয়তো দেখতে হবে।’

তিনি বলেন, ‘যদি দেখি পরীক্ষা নেওয়া একবারেই সম্ভব হচ্ছে না, আমরা বিকল্প অনেক কিছুই চিন্তা করে রেখেছি। অ্যাসাইনমেন্ট দিচ্ছি। কী কী সিনারিও হতে পারে তারও চিন্তা করছি। যদিও এসবের ওপর আমাদের কারও হাত নেই। সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে তা নিয়ে ভাবছি এবং কাজ করছি। যদি পরীক্ষা নেওয়া যায় নেবো। যদি না যায় তাহলে বিকল্প মূল্যায়ন হতে পারে।’

বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক রকম চিন্তা আছে। কিন্তু পরীক্ষা হবে কী হবে না, এই মুহূর্তে বলে দিতে পারছি না। হয়তো খুব শিগগিরই সিদ্ধান্তটা নিতে হবে। সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবো। কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ করবো, পড়াশোনা ও অ্যাসাইনমেন্টগুলো যেন তারা করে।’

দীপু মনি বলেন, ‘আমরা পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সবকিছু নিয়েই কাজ করছি। এটা শুধু করোনার জন্য নয়। আমরা মূল্যায়ন পদ্ধতি নিয়ে কাজ করছি। পরীক্ষার চাপ যেটা থাকে, চাপটা যেন না থেকে, আনন্দের মধ্য দিয়ে পরীক্ষার্থীরা কীভাবে শিখবে সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। অ্যাসাইনমেন্ট এক ধরনের পরীক্ষা। আমরা অনেক রকম মূল্যায়নের চেষ্টা করছি।’

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের