টিকার জন্য বাজেটে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৪:২৭আপডেট : ১৭ জুন ২০২১, ১৯:১০

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন, বাজেটে করোনাভাইরাসের টিকা কেনার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাচ স্কেলে টিকাদান শুরু করতে পারবো। টিকা পেতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুখ্য সচিব বলেন, ইতোমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি। প্রত্যাশা করছি খুব দ্রুত আমরা টিকা পাবো।

আহমদ কায়কাউস বলেন, ভ্যাকসিন পেতে আমরা প্রতিদিনই অন্তত পক্ষে একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও উৎপাদন করার চেষ্টা করছি।

মুখ্য সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলছেন আমাদের ফ্রি দরকার নাই, আমরা ভ্যাকসিন টাকা দিয়ে কিনবো। যেখানে পাওয়া যায় সেখান থেকে কেনা হবে এবং আমরা অনেক দূর এগিয়েছি।

টিকা সংকট প্রসঙ্গে ড. আহমদ কায়কাউস বলেন, বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা সেলারস মার্কেট, কেউ কিন্তু বিক্রি করছে না। আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি প্রথম দিন থেকে, তখন আমাদের কাছে যে অপশনটা ছিল সেটা আমরা গ্রহণ করেছি। এবং এখন পর্যন্ত আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন কম দামে আমরা টিকা পেয়েছি।

তিনি বলেন, এখন একটা কথা হচ্ছে যে আমরা সোর্স করিনি কেন? আপনাদের কীভাবে বোঝাবো আমরা সোর্সিংয়ের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতরা যোগাযোগ করে চলেছেন।

এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, সিলেকটিভ মানুষ না, আমরা এখন চেষ্টা করেছি প্রায়োরিটি ভিত্তিতে টিকা দিতে। যারা মেডিক্যালের শিক্ষার্থী তারা কোভিড পরিস্থিতিতে কাজ করছেন। যেহেতু আমাদের কাছে টিকা কম সে জন্য আমরা তাদের দিয়েছি। কাল যদি এক মিলিয়ন টিকা পাই তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আবার দেওয়া শুরু হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী।

/পিএইচসি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম