জাতিসংঘে নিজের বিপক্ষেই ভোট দিয়েছে মিয়ানমার

শেখ শাহরিয়ার জামান
২১ জুন ২০২১, ০২:৩৩আপডেট : ২১ জুন ২০২১, ০২:৩৩
image

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গৃহীত জাতিসংঘের রেজুলেশনে ভোটাভুটিতে পক্ষে ভোট দিয়েছে খোদ ওই দেশটি। অবাক করা এই বিষয়টি আসলে বিস্ময়কর নয় কারণ জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধিত্বকারি স্থায়ী প্রতিনিধি (পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ) প্রকৃতপক্ষে মিয়ানমারের বিদ্রোহী ন্যাশনাল ইউনিটি সরকারের পক্ষে কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্কে কর্মরত একজন কূটনীতিক বলেন, ‘মিয়ানমারে ক্যু হওয়ার পরে জাতিসংঘে তাদের রাষ্ট্রদূত পক্ষ ত্যাগ করে বিদ্রোহী ন্যাশনাল ইউনিটি সরকারের পক্ষে কাজ করছে। ওই ব্যক্তি প্রায়শই সাধারণ পরিষদে বক্তব্য দিয়ে মিয়ানমারে হামলা বা আক্রমণ করার জন্য আহ্বান জানিয়ে থাকেন।’

মিয়ানমার তার প্রতিনিধি কেন পরিবর্তন করছেনা জানতে চাইলে তিনি বলেন, ‘জাতিসংঘ ক্রেডেনশিয়াল কমিটির কাছে প্রতিবছর নতুন রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করার পরে ওই ব্যক্তি জাতিসংঘে কাজ করতে পারে। ৭৫তম অধিবেশনের জন্য সব রাষ্ট্রদূতদের পরিচয়পত্র ক্রেডেনশিয়াল কমিটি ইতিমধ্যে অনুমোদন করে ফেলেছে।’

এখন মিয়ানমার যদি নতুন কাউকে পাঠাতে চায় তবে তাকে পাঠাতে হবে সেপ্টেম্বরের পরে অর্থাৎ ৭৬তম অধিবেশনের জন্য এবং যতদিন না ক্রেডেনশিয়াল কমিটি নতুন রাষ্ট্রদূত অনুমোদন করছে ততদিন ওই ব্যক্তি স্থায়ী প্রতিনিধি হিসাবে কাজ করবেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘১৮ জুন যে রেজুলেশনটি গৃহীত হয়েছে সেটির ফলে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতের পক্ষে অনুমোদন পাওয়া কঠিন হবে।’

ওই ক্রেডেনশিয়াল কমিটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ মোট সাতজন সদস্য রয়েছে।

এদিকে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের ১৮ জুন গৃহীত রেজুলেশনে গভীর হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। ওই রেজুলেশনে দেশটির গণতান্ত্রিক সমস্যা, জরুরী অবস্থা, রাজনৈতিক বন্দী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকার প্রতি নজর দেওয়া হয়েছে। কিন্তু রেজুলেশনে রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিষয়ে যথাযথ নজর দেওয়া হয়নি এবং কিভাবে এই সমস্যা সমাধান করা যাবে সেটি কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন, কানাডাসহ আরও কয়েকটি দেশ রেজুলেশনটি প্রস্তাব করে এবং এর পক্ষে ১১৯ সদস্য ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে একটি এবং ৩৬ জন অনুপস্থিত ছিল।

/জেজে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী