টিভিতে শিক্ষামূলক শিশুতোষ অনুষ্ঠান চালুর পরামর্শ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ১৭:৫৯আপডেট : ২৭ জুন ২০২১, ১৭:৫৯

শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে টেলিভিশনে সম্প্রচারের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের মানসিক বিকাশের জন্য টেলিভিশন চ্যানেলে এই শিক্ষামূলক বিনোদন এবং কুইজ প্রতিযোগিতা চালুর পরামর্শ দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (২৭জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে-মেয়েগুলো বাসায় বসে ল্যাপটপ-মোবাইলসহ ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিভিতে তাদের জন্য এক থেকে ২ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতা, শিক্ষামূলক বিনোদন কিংবা কুইজ প্রতিযোগিতা চালু করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে বাল্যবিবাহ কমছে। এই করোনাকালে দেখা যাচ্ছে অনেক অপ্রাপ্ত বয়সী মেয়ে পালিয়ে বিয়ে করছে। এটা ইদানীং বেশি হচ্ছে। পরে দেখা যাচ্ছে ৬ মাস পরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় করে গণসচেতনতা সৃষ্টির একটি প্রকল্প রয়েছে কিন্তু করোনার কারণে সেটি বন্ধ রয়েছে। তাই করোনা কমলে যতদ্রুত সম্ভব সেটা শুরু করার জন্য বলেছি।

জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিবাহ রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করার সুপারিশ করা হয়েছে। কমিটি শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটি সদস্য আব্দুল আজিজ, সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ।

 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের