বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন সহজ করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২১:২৬আপডেট : ২৯ জুন ২০২১, ২১:২৯

বিদেশগামী কর্মীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯জুন) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে প্রবাসী কর্মীরা টিকা গ্রহণ ছাড়া তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছে না। দেশের উন্নয়ন ও বৈদেশিক আয়ের ধারা অব্যাহত রাখতে তাদের সহজ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে টিকাদানের কোনও বিকল্প নেই।

বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকা প্রদানের বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তারা আরও বলেন, শিগগিরই বিদেশগামী কর্মীদের টিকা সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক