করোনা টেস্ট কখন করাবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ০৬:২৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৮:২৪

সর্দি-জ্বরে ভুগছেন, অথচ বুঝতে পারছেন না এটা সাধারণ জ্বর নাকি করোনাভাইরাসের কারণে। তখন নিজে থেকে কয়েকটি উপসর্গ খেয়াল করে বুঝে নিতে হবে করোনা টেস্ট করাবেন নাকি করাবেন না।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিক্যাল অফিসার সালেহ মাহমুদ তুষার বলছেন, স্বাদ-গন্ধ না থাকা করোনাভাইরাসের সবচেয়ে মৌলিক উপসর্গ। যখনই স্বাদ-গন্ধ পাবেন না তখনই করোনার টেস্ট করাতে হবে। যদি জ্বর বা সর্দি জাতীয় উপসর্গ না থাকে তবুও।

জ্বর সর্দি আছে, কিন্তু স্বাদ-গন্ধও পাচ্ছেন; তখন কী করবেন? এমন পরিস্থিতেও করোনা টেস্ট করানোর পরামর্শ এই চিকিৎসকের। কেননা সব করোনা রোগীদের স্বাদ-গন্ধ চলে যাবে এমন নয়।

তিনি বলছেন, এসময় জ্বরে পড়লে নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে আইসোলেশনে রাখতে হবে। যে উপসর্গগুলোর কথা বলা হচ্ছে সেগুলোতে মনোযোগ দেবেন। একই সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত কারোর সংস্পর্শে যাওয়া যাবে না।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম