ভারতের আরও ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৪:৪৮আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪:৪৮

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ জুলাই) বেলা ১টার দিকে এসব আম পাঠানো হয়। তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর। 

তিনি ওই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আম পৌঁছে দেবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীর জন্য ১২০ কার্টন আম পাঠিয়েছেন। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সবমিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে।

উপহারের আম ভারতে পাঠানোর সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম