ফের সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৮:৪৫আপডেট : ০৮ জুলাই ২০২১, ২০:১৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫ জন। তবে আজকের আগে গত ২৬ জুন থেকে গতকাল পর্যন্ত (৭ জুলাই) দৈনিক সর্বোচ্চ রোগীর মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মারা গেছেন ৫৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে তিন জন, সিলেট বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১০ জন।

তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগেই সর্বোচ্চ রোগীর মৃত্যু হয়েছে।

দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন সাত হাজার ৯৩৬ জন, চট্টগ্রাম বিভাগের দুই হাজার ৯১৫ জন, রাজশাহী বিভাগের এক হাজার ১৮৫ জন, খুলনা বিভাগের এক হাজার ৬৫৮ জন, বরিশাল বিভাগের ৪৬৪ জন, সিলেট বিভাগের ৫৬৩ জন, রংপুর বিভাগের ৭০৭ জন এবং ময়মনসিংহ বিভাগের ৩৬৪ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম