পোশাক কিনতে কত টাকা পাবেন সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ০৯:৩৫আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৯:৩৫

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে। এসব পোশাক কিনতে বছরে কত টাকা তারা বরাদ্দ পাবেন তাও নির্ধারণ করে দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের (২০২১ সালের ২৭ নম্বর গেজেট) বাংলাদেশ গেজেট থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন পরিপত্র অনুযায়ী পুরুষ গাড়িচালকদের গ্রীষ্মকালে চকলেট কালারের হাফ সাফারি, শীতকালে একই কালারের ফুল সাফারি, নারী গাড়িচালকদের চকলেট কালারের হাফ সাফারি/থ্রি পিস (থ্রি পিসের ডিজাইন গার্লস গাইডের মতো হতে হবে) এবং শীতকালে ফুল সাফারি বা ফুল হাতা থ্রি পিস পরতে হবে। এজন্য তারা দুই বছরের জন্য এসব আইটেম তিন সেট করে পাবে।

এছাড়া নারী-পুরুষ উভয় ধরনের গাড়ি চালকের জন্য দুই জোড়া করে জুতা, দুই জোড়া করে স্যান্ডেল, চার জোড়া করে মোজা, একটি করে ছাতা, নামফলক ও ফুল সোয়েটার বা কার্ডিগান (মেয়েদের) কেনার জন্য বরাদ্দ থাকছে। এর বাইরে পুরুষ চালকরা দুই বছরের জন্য দুটি ক্যাপ পাবেন।

কারিগরি পুরুষ ও নারী কর্মচারীদের দুই বছরের জন্য দুটি করে গ্রে কালারের এপ্রোন, একই সময়ের জন্য পুরুষদের জন্য দুই দুটি করে ফুলপ্যান্ট বা শার্ট, নারীদের জন্য থ্রি পিস, উভয়ের জন্য দুই সেট করে গাঢ় নীল রঙের ডাংরি ড্রেস, দুই জোড়া করে জুতা, চার জোড়া করে মোজা এবং একটি করে ছাতা, নেভি-ব্লু সোয়েটার, নামফলক, হেলমেট, সেফটি গ্লাস, হ্যান্ড গ্লাভস ও মাস্ক কেনার জন্য বরাদ্দ থাকবে।

এ সব আইটেমের আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়েছে পরিপত্রে।

পরিপত্রে সাজ পোশাকের ক্ষেত্রে দেশীয় টেক্সটাইল ও দেশীয় দ্রব্যসামগ্রী অগ্রাধিকার দিতে বলা হয়েছে। অফিস সময়ে গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের সাজ পোশাক পরা বাধ্যতামূলক, না হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। সাজ-পোশাকের অর্থ কোনক্রমে নগদায়ন করা যাবে না বলেও পরিপত্রে বলা হয়। সাজ পোশাক ও সংগ্রহের ক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত বিধি-নিষেধ অনুসরণ করতে হবে বলে উল্লেখ করা হয়।

নতুন পরিপত্র অনুযায়ী- পুরুষ গাড়িচালকের সাজ পোশাক বাবদ দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকা এবং নারী গাড়িচালকদের জন্য ১৯ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেওয়া হবে।
একই সময়ের জন্য কারিগরি পুরুষ কর্মচারীরা ২৭ হাজার ১৫০ টাকা ও নারী কর্মচারীদের জন্য ২৫ হাজার ২৫০ টাকা বরাদ্দ পাবেন।

এক্ষেত্রে পুরুষ চালকের তুলনায় নারী চালকের জন্য ৭০০ টাকা এবং পুরুষ কারিগরি কর্মচারীর তুলনায় নারী কারিগরি কর্মচারীদের জন্য ১৯০০ টাকা কম বরাদ্দ থাকছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের