ঢাকায় সর্বোচ্চ মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:৪০

দেশে করোনা আক্রান্ত হয়ে আবারও একদিনে মারা গেছেন ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীর সংখ্যা গতকালের চেয়ে ১৬ জন বেশি। বুধবার (১৪ জুলাই) ২১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

আজকের ২২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে টানা পঞ্চম দিনের মতো করোনায় প্রতিদিন মারা গেছেন ২০০-এর ওপরে।

২২৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

২৪ ঘণ্টায় ২২৬ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ছয় জন, সিলেট বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯৮ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৪৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৬৯ জন, রংপুর বিভাগে ৫১১ জন, খুলনা বিভাগে ১ হাজার ৬৩৯ জন, বরিশাল বিভাগে ৫০০ জন ও সিলেট বিভাগে ৫৩৮ জন।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম