ঢাকার ৬ সরকারি হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৯:৩২ আপডেট : ১৬ জুলাই ২০২১, ২০:০৫

টানা পাঁচ দিন পর করোনায় মৃত্যুর হার কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত এখনও ১২ হাজারের বেশি। এ অবস্থায় রাজধানীতে ছয়টি করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের জন্য কোনও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হলেও সেখানে আইসিইউ’র ব্যবস্থা নেই।

বাকি ১৩টির মধ্যে ৬টি হাসপাতাল—কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে।

এছাড়া অন্য ৭টি হাসপাতালের মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১৩টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি ও ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ৪১টি বেড ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য অধিদফতর আগেই শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দেশের প্রান্তিক পর্যায়সহ জেলা-উপজেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ও আইসিইউ শয্যার সংখ্যা কমে আসছে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
সাত অঞ্চলে আর্চারির প্রশিক্ষণ কেন্দ্র, অলিম্পিক ঘিরে সাত বছরের রোডম্যাপ
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন