গার্মেন্ট কারখানা খুলে দেওয়ার চিন্তা সরকারের নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৬:১২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:৫৭

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে কোনও চিন্তাভাবনা এখন পর্যন্ত সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু গার্মেন্ট ও রফতানিমুখী কলকারখানাগুলো বন্ধ রেখেছি, লাখ লাখ শ্রমিক আসা-যাওয়া করতো, সেগুলো কমেছে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণ আছে, যে কারণে মানুষ বাইরে আসছে। অযৌক্তিক কারণে কেউ বের হলে কিন্তু আইনের সম্মুখীন হতে হচ্ছে।’ এছাড়া হাসপাতাল থেকে শুরু করে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত মানুষ বাধাহীনভাবে চলাফেরা করতে পারছেন বলে জানান তিনি।

সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও অনেকে শিল্পকারখানা চালু রেখেছে, এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ খুলেছেন বলে শুনেছি। কোনও মালিক আসলেই কারখানা খুলেছেন কিনা তা পর্যবেক্ষণ করছি। জানার চেষ্টা করছি কারা খুলছে? যদি কেউ খুলে থাকেন, যদি প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনও বিকল্প নেই। করোনা যেভাবে ছড়িয়ে গেছে, সে বিষয় নিয়ে আজ কেবিনেটে আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাস্তায় চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনী যখন জানতে চাচ্ছেন, কী কারণে রাস্তায় নেমেছেন, তখন তারা বলছেন—আমার চাকরিতে যেতে হচ্ছে। আসলে এটার সত্যতা যাচাই করার চেষ্টা করছি। তারা যেসব প্রতিষ্ঠানের নাম বলেছে, সেগুলো চেক করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখানা খোলার প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ এবং ওষুধ শিল্প কারখানা বাদে সব শিল্প কারখানা, সরকারি-বেসরকারি অফিস বিধিনিষেধে বন্ধ থাকার আদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে করোনা যে পরিস্থিতিতে ছড়িয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা কঠিনভাবেই তো প্রজ্ঞাপন জারি করেছি। এ ব্রেকটা খুব দরকার।’ ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের সংক্রমণ কমানোর জন্য ব্রেক প্রয়োজন। ব্রেকটার জন্য এটাই উপযুক্ত কৌশল, সেটি হচ্ছে বিধিনিষেধ।

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধাকোটা অনুসরণ’
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 
১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম