এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো বিমান বাহিনী প্রধানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৭:৪৫আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:৪৫

চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। ব্যাজ পরানো অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিমান বাহিনী প্রধানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, মঙ্গলবার (২৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী।

এর আগে ১২ জুন শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম