সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৯:০৮আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫৮ জনের মৃত্যু এবং ১৪ হাজার ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৮৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৭ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১১ জন করে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনাক্ত ১৪ হাজার ৯২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬৮ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৪৮৭ জন, রাজশাহী বিভাগে ৮৮১ জন, রংপুর বিভাগে ৮৩৭ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৩৫ জন, বরিশাল বিভাগে ৪১৬ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৭০৮ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক