শনাক্তের রেকর্ডের দিনে মৃত্যু ২০ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৯:০০আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৫

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে মৃত্যু ২০ হাজার ছাড়ালো। এর আগে গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১৯ হাজার ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৭ জনকে নিয়ে দেশে মোট মারা গেলেন ২০ হাজার ১৬ জন।

আজ দেশে করোনায় নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন, যা দেশে করোনা মহামারিকালে দৈনিক শনাক্তে রেকর্ড। একদিনে এত রোগী এর আগে শনাক্ত হননি। গত ২৬ জুলাই একদিনে শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ১৯২ জন, যা আজকের আগে ছিল সর্বোচ্চ শনাক্ত। আজকের শনাক্ত হওয়া ১৬ হাজার ২৩০ জনকে নিয়ে দেশে করোনা শনাক্ত ১২ লাখ ছাড়িয়ে গেলো। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। 

গত ১৮ জুলাই মোট রোগীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যায়। সে হিসাবে সর্বশেষ গত ১০ দিনে এক লাখ রোগী শনাক্ত হলেন।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৬ হাজার ১৫৭টি, আর পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৯৭ হাজার ১৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ১৫ হাজার ৪৩১টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ, আর এখন পর্যন্ত  ১৫ দশমিক ৯১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৪৯ জন, আর নারী ৮৮ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৩ হাজার ৬২৭ জন এবং নারী ছয় হাজার ৩৮৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩৪ জন, বরিশাল বিভাগের ৯ জন, সিলেট বিভাগের ১৮ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের সাত জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৫৭ জন এবং বাড়িতে ১৩ জন।

 

 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম