সরকারি ৮ হাসপাতালের আইসিইউতে বেড ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ২০:১৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৩৬

রাজধানীতে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত আট সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড ফাঁকা নেই। বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্যমতে, ঢাকার সরকারি ১৬ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ বেড নেই। এই তিন হাসপাতাল হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ২৬ আইসিইউ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালে ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আট বেড এবং টিবি হাসপাতালে চারটি আইসিইউ বেড রয়েছে। এই সবকটি আইসিইউ বেডেই রোগী ভর্তি রয়েছে।

অপর হাসপাতালগুলোর মধ্যে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে দুটি এবং ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে আটটি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে ১৩টি হাসপাতালের মোট ৩৮১টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ১৬টি বেড ফাঁকা রয়েছে।

 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম