ভালো আছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২:০৯

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভালো আছেন বলে জানিয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন, আবুল মাল আবদুল মুহিত আগের তুলনায় অনেকটাই সুস্থ। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি করোনা পজিটিভ। 

জানা গেছে- চলতি মাসে করোনার কিছু উপসর্গ দেখাসহ শারীরিকভাবে অসুস্থ বোধ করেছিলেন তিনি। ২৫ জুলাই (রবিবার) করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিএমএইচে ভর্তি করা হয়। 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম