সোনার বাংলা গড়তে নিজেকে নিয়োজিত করেছিলেন শেখ কামাল: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৯:১৬আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:১৬

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের অবদানের কথা স্মরণ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘শেখ কামাল ছিলেন নিখাদ দেশপ্রেমিক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। কিন্তু ’৭৫-এর ১৫ আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেট তার সব প্রয়াস স্তব্ধ করে দেয়।’

শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘এ দেশের ক্রীড়াঙ্গনেও শেখ কামাল আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল বেঁচে থাকবেন অনন্তকাল।’ 

সরিষাবাড়ীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা; পৌর ভবনে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ; গরিব, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষিদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী