ভূমি সংস্কার বোর্ডের দায়িত্ব হালনাগাদ করে পরিপত্র জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৯:২৩আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:২৩

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে এবং ভূমি সেবা ডিজিটাইজেশন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ডের দায়িত্বগুলো হালনাগাদ করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ড অধ্যাদেশ, ১৯৮৯ এর ৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী এজন্য একটি পরিপত্রও জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

শনিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি সংস্কার বোর্ডের হালনাগাদকৃত দায়িত্বসমূহের মধ্যে অন্যতম হচ্ছে, ই-মিউটেশনসহ ভূমিসেবা অটোমেশনের সকল কার্যক্রমের মাঠ পর্যায়ের লজিস্টিক সাপোর্ট প্রদান ও তদারকি এবং ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেল এর সাথে সমন্বয় সাধন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমের ব্যবস্থাপনা ও তদারকি। 

এ ছাড়াও পরিপত্র অনুযায়ী, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের বাজেট প্রণয়ন, ছাড়করণ ও ব্যয় নিয়ন্ত্রণ করবে বোর্ড। দায়িত্বসমূহের মধ্যে আরও আছে, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার আওতায় সকল ভূমি অফিস ব্যবস্থাপনা, তত্ত্বাবধান, পরিদর্শন এবং পরিবীক্ষণ, জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী যারা ভূমি মন্ত্রণালয়-কর্তৃক নিয়োগকৃত তাদের আন্তঃবিভাগ বদলি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম (নিয়োগ ও পদোন্নতি ব্যতীত) পরিচালনা করা। 

পরিপত্র অনুযায়ী মন্ত্রণালয়ের নির্দেশ ও নিয়ন্ত্রণে অর্পিত/অনাবাসী ও পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনা ও তদারকি, সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ন্ত্রণ, সামগ্রিক ব্যবস্থাপনা ও তদারকি এবং ষাণ্মাসিক/বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করার দায়িত্বও বোর্ডের থাকবে।

কোর্ট অব ওয়ার্ডস এর আওতাধীন এস্টেটসমূহের ব্যবস্থাপনা ও তদারকি এবং মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ এবং ভূমি ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ভূমি সংস্কার বোর্ড। 

বর্ণিত এই আটটি দায়িত্ব ছাড়াও আরও ১৫টি দায়িত্বের কথা বলা হয়েছে পরিপত্রে। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম