রেসকোর্স ময়দান থেকে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ভাষণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ০১:১৩আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০১:১৭

আজ ১৫ আগস্ট। নিউ ইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কয়ারে প্রদর্শিত হবে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও-ভিজুয়াল ক্লিপ।

বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল ‘বল ড্রপ’ বিলবোর্ডে ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিট অন্তর অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে। অডিও-ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো থাকবে। 

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা অনেক আগে থেকেই নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ার ও এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে এমন একটি প্রদর্শনী উপভোগ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি। এখন আমরা সেই সুযোগ পেয়েছি।’ 

মন্ত্রী মোমেন বলেন, টাইমস স্কয়ারের মতো স্থানে বঙ্গবন্ধু ও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্লিপগুলো বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।

তিনি জানান, টাইমস স্কয়ারে বিশাল ডিজিটাল বিলবোর্ডে এই ক্লিপটির পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের উপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

এক্সিম ব্যাংক ও আনোয়ার গ্রুপের আর্থিক সহায়তায় ফাহিম নামের এক প্রবাসী বাংলাদেশী তার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিবছর টাইমস স্কয়ারে আনুমানিক ৫ কোটি দর্শণার্থীর আগমন ঘটে।

/এলকে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক