‘বঙ্গবন্ধু সারাবিশ্বের শোষিত-বঞ্চিত-মুক্তিকামী জনতার প্রেরণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৫:৫১আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৫:৫১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু সারাবিশ্বের শোষিত-বঞ্চিত-মুক্তিকামী জনতার প্রেরণা। তিনি সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।’

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের সূচিত হয়েছিল। এর মাধ্যমে ঘাতকরা সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নকে ধুলিস্মাৎ করার অপচেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পরেনি।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই বাংলাদেশ বেতার হয়ে গেলো রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ। এখন বুঝতে হবে ১৫ আগস্টে ঘাতকদের উদ্দেশ্য কী ছিল। হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, সর্বাগ্রে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।’

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের কিছু মূল্যবোধ দিয়েছেন। এই মূল্যবোধগুলো যথাযথভাবে অনুসরণ করলে তাঁকে প্রকৃতভাবে স্মরণ করা হবে। তিনি আমাদের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়ে গেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভার আগে মন্ত্রী ও সচিব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি পরীবাগ ও ইস্কাটন এলাকায় গরিব ও দুস্থদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাবার বিরতণ করে বলে জানায় মন্ত্রণালয়।

 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের