বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাওয়াতেই স্বাধীনতার সার্থকতা: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ২০:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৩১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা সকলের জন্য অনুসরণীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাওয়াতেই স্বাধীনতার সার্থকতা। তিনি প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়েছেন এদেশের স্বাধীনতা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'জাতীয় শোক দিবস ২০২১' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পিকার। এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেন।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় সংসদের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট তা বাধাগ্রস্ত হয়। পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। জ্ঞান-সৃষ্টি-চর্চার কেন্দ্র হিসেবে কীর্তনখোলার তীরের এ বিশ্ববিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে। জাতির পিতার দর্শনকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগসমূহ বিশ্ববিদ্যালয়টি গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ও ড. খোরশেদ আলমের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ও অন্যান্য কর্মকর্তাগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম