সাভারে প্রিজন ভ্যান খাদে, আহত ৩

জাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:১৬

প্রিজন ভ্যান খাদেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি প্রিজন ভ্যান খাদে পড়ে আশুলিয়া থানার দুই পুলিশ সদস্য ও গাড়ি চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শেখ হাসিনা যুব কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠায়। আহতরা হলেন, আশুলিয়া থানার কনস্টেবল নুর ইসলাম, জয়নাল ও ভ্যানের ড্রাইভার আসলাম।    
আশুলিয়া থানার এস আই আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিভিন্ন মামলার ১১ জন আসামি নিয়ে বেলা ১২টার দিকে আশুলিয়া থানা থেকে একটি প্রিজন ভ্যান (ঢাকা মেট্রো অ-১৪-৬১৭) আদালতের উদ্দেশে রওনা দেয়। শেখ হাসিনা যুব কেন্দ্রের সামনে আসলে ভ্যানটি ব্রেক ফেল করলে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। তবে আসামিরা অক্ষত রয়েছেন।
পরে আসামিদের পিকআপ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এস আই আনিছুর রহমান।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম