শ্রম সচিব এহছানে এলাহী, মশিউর রহমান সমবায় সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২১:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:৪৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এহছানে এলাহী। একই সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মশিউর রহমানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. রেজাউল আহসান।

সোমবার (১৬ আগস্ট) এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকার একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের  মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে।

উল্লেখ্য, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহাকে গত ২৯ জুলাই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তিনি গত ২ আগস্ট অবসরে যান।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান