আফগানদের আশ্রয় দেওয়ার মার্কিন প্রস্তাবে বাংলাদেশের না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২২:১৬আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৫১

বাংলাদেশে কিছু সংখ্যক আফগানিদের আশ্রয় দেওয়ার মার্কিন প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ। ওয়াশিংটনে এ প্রস্তাব দেওয়া হলে বিনয়ের সঙ্গে বাংলাদেশ প্রত্যাখ্যান করে এবং জানায়, এ বিষয়ে কিছু করা সম্ভব না।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতকে আমেরিকান সরকার অনুরোধ করেছিলেন যে বাংলাদেশ অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তারা কিছু লোককে (আফগান) অস্থায়ীভাবে শেল্টার দেওয়ার জন্য অনুরোধ করে। বলে, তারা খুব খুশি হবে যদি আমরা তাদের কিছু দিনের জন্য আশ্রয় দেই।’

মন্ত্রী বলেন, ‘আমরা জিজ্ঞাসা করেছি, আপনারা কোন কোন দেশকে অনুরোধ করেছেন, কতজনের জন্য অনুরোধ করেছেন এবং তারা কতদিন থাকবে। তারা এর কোনও সদুত্তর দিতে পারেনি।’

বাংলাদেশ অনেক হিমশিম খাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি ১২ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় কষ্টে আছি। আমরা এত সম্পদশালী নই, এত বড় না এবং এখানে অনেক বেশি লোকসংখ্যা রয়েছে। আমাদের মাফ করেন। আপনাদের ধন্যবাদ যে আপনারা বন্ধু হিসেবে আমাদের কথা চিন্তা করেছেন এবং আবার ধন্যবাদ, তবে আপনাদের আমরা এ বিষয়ে সাহায্য করতে পারবো না।’

উল্লেখ্য, রবিবার তালেবান রাজধানী কাবুল দখলে নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়। দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন বলেও জানান। এ অবস্থায় আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠীটি।

/এসএসজেড/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম