পিএসসির সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগাদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৭:৩২আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৭:৩২

বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের দ্রুত নিয়োগ দিতে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে  ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরও পরীক্ষা- নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। এছাড়া ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিজ) রিপিল বিল ২০২১’, ‘মেডিক্যাল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১’ এর প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে টিকা উৎপাদন ও প্রদান পক্রিয়া সহজতর করার লক্ষ্যে সরকার-সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণ এবং টিকা প্রদানে বয়সসীমা আরও কমিয়ে আনার সুপারিশ করা হয়।

বৈঠকে কোভিডে আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান