সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ২৩:৪১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২৩:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গোয়ানজন গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই কর্নারটি স্থাপন করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দূতাবাস থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হয় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন উপলক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রন্থাগারের মহাপরিচালক কিম মিউং হনসহ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিম মিউং হন এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি সম্মাননা পত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যার বর্তমান অবস্থান ২০২২ সালের কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ৩৬তম।  সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থাগারটিতে প্রায় ৫০ লাখেরও বেশি বই, আড়াই লাখের বেশি জার্নাল ও ম্যাগাজিন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে  ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছেন।    

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বঙ্গবন্ধু কর্নার’-এ কোরিয়ান ভাষায় অনুবাদ করা ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশকিছু তথ্য সমৃদ্ধ প্রকাশনা রয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, তাঁর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।   

প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাস এর আগে  গত ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার বেসরকারি  ইয়নস বিশ্ববিদ্যালয়য়ের  মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করে এবং কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)-এর গ্রন্থাগারের জন্য বঙ্গবন্ধুর ওপর রচিত প্রকাশনা প্রদান করে। 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক