বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ১৮:১৭আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। মো. সেকান্দর নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার (৬ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটি শুনানি শেষে আদালত গ্রহণ করেন। আদালতের বিচারক জহিরুল কবির চৌধুরী চট্টগ্রামের কাউন্টার টেরোরিজমকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মুহাম্মদ হারুন’ নামের আইডি থেকে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ভূজপুর স্থানীয় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে লেখেন, ‘এলাকার ছেলে কতগুলো এরা নাকি লীগ করে, রাত হলে বাবা খাইয়, দিন হলে মেয়েদের পেছনে ঘুরে, শেখ মুজিবের মতো হাসিনাকেও রাতের আঁধারে সপরিবারে খুন করবে। এরা হলো ফেরাউনের বংশধর, শেখ মুজিব হচ্ছে ডান্ডির ছেলে’।

একই ব্যক্তির ‘নিঝুম নিস্তব্ধ’ নামের আইডি থেকে ভূজপুর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে উদ্দেশ করে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘ভূজপুর আওয়ামী লীগের কাজ কি শুধু দালালি করা নাকি?’

মামলায় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১(১)(২), ২৫(১)(ক)(খ), ২৫(২) ধারায় অভিযোগ করা হয়।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়েছে। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ