টিকার দুই ডোজের আওতায় ৬১ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ২১:২৫ আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:২৫

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫২ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৮ লাখ ৩৬ হাজার ৪৬৮ ডোজ টিকা মজুত আছে। প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে এক কোটি ৯ লাখ ৩৬ হাজার ৬০৮ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩৬ জন।

আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯২ হাজার ৫২৬ ডোজ।

এছাড়া ৮৩ লাখ ৯১ হাজার ৮৮৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৪ হাজার ৫০১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৪ হাজার ২৬৯ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ২৩৪ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৩ হাজার ৭৮৯ জনকে।

এদিকে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৭১০ জন।

 

/এসও/আইএ/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
মোংলা বন্দরের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও দ্রুত পণ্য খালাসে প্রধানমন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি